ঢাকা
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪৪
logo
প্রকাশিত : অক্টোবর ৪, ২০২৪

দুদক সংস্কার কমিশনের সদস্য হলেন লালপুরের মেয়ে পুতুল

লালপুর (নাটোর) প্রতিনিধি: দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংস্কার কমিশনের সদস্য হয়েছেন নাটোরের লালপুরের মেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন পুতুল। তাঁকে এই পদে নিযুক্ত করার বিষয়ে গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপন দেওয়া হয়।

দুদক সংস্কার কমিশনের সদস্য হওয়ার বিষয়ে শুক্রবার সকালে নিশ্চিত করেন আইনজীবী ফারজানা শারমিন পুতুল।

পুতুল লালপুর উপজেলার গৌরীপুর গ্রামে ১৯৮৪ সালের ২ নভেম্বর জন্মগ্রহণ করেন। তাঁর বাবা নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য ফজলুর রহমান পটল। ঢাকার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন পুতুল। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করেন। পরে লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি ল স্কুল থেকে উচ্চতর ডিগ্রি নেন। তিনি ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকার মহাখালীর ক্যাপিটাল ল কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হন।

বিএনপি নেতা প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের ‘মওদুদ আহমদ অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এ যুক্ত ছিলেন পুতুল। বর্তমানে ঢাকা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে কর্মরত। এ ছাড়া তিনি বিএনপির মানবাধিকার বিষয়ক কমিটির সদস্য, বিএনআরসি এডিটোরিয়াল বোর্ডের সদস্য। ২০২৩ সালের ৮ অক্টোবর তাঁকে বিএনপির মিডিয়া সেলের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram