ঢাকা
১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৯
logo
প্রকাশিত : অক্টোবর ২, ২০২৪

বিজয়নগরে সাবেক মেম্বার চাঁন মিয়া হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাবেক মেম্বার চাঁন মিয়া হত্যাকারীদের বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আমতলী বাজারে মেঘনা ডায়াগনস্টিক সেন্টারের মিলনায়তনে নিহতের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ছেলে আজম খান।

তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, কৃষি জমিতে যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে তার পিতাকে পিটিয়ে আহত করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় চাঁন মিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় বিজয়নগর থানায় নিহতের ছেলে বাদি হয়ে ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর এখনো পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায় ভুক্তভোগী পরিবার দিশেহারা। এদিকে হত্যা মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আসামীরা ষড়যন্ত্রমূলক একটি সাজানো মানববন্ধন করে এলাকায় বিভ্রান্ত ছড়াতে বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও মামলা তুলে নেওয়ার জন্য বাদীকে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ রয়েছে।

নিহতের ছেলে আজম খাঁন তার পিতা হত্যার সুষ্ঠু বিচার ও দ্রুত আসামী গ্রেফতারের দাবি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram