ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:১৪
logo
প্রকাশিত : অক্টোবর ২, ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোলঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ, আবারো টোল আদায় বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর (মহানন্দা) সেতুর টোলঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে।

আজ বুধবার বিকেলে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় শিক্ষার্থীদের অবরোধের কারণে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, সকালে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী হুজাইফা ইবনুল সাকিল মোটরসাইকেল নিয়ে ক্যাম্পাসে যাওয়ার সময় টোল চান আদায়কারীরা। এ সময় শিক্ষার্থী পরিচয় দিলে ছেড়ে দেয় টোল আদায়কারীরা। পরে ক্যাম্পাস শেষে বিকেলে ফেরার পথে আবারো ওই শিক্ষার্থীর কাছে টোল এবং শিক্ষার্থী কার্ড দেখতে চান আদায়কারীরা। এ নিয়ে ওই শিক্ষার্থী ও আদায়কারীদের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে হুজাইফাকে টোল আদায়কারীরা মারধর করে।

এ খবর পলিটেকনিক ইনস্টিটিউটের ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে সাধারণ শিক্ষার্থীরা বিকেলে টোলঘরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে এবং মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর কাছে শিক্ষার্থীরা মহানন্দা সেতু পুরোপুরি টোলমুক্ত করে দেয়ার অনুরোধ জানান এবং শিক্ষার্থীকে মারধরের বিচার দাবি করেন।

এ বিষয়ে সদর মডেল থানার ওসি এসএম জাকারিয়া জানান, শিক্ষার্থীর কাছে টোল আদায়কে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। ছাত্রদের দাবি তদন্ত করে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত টোল আদায় বন্ধ করে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই জেলাবাসী এই সেতুর টোলমুক্ত করার দাবি জানিয়ে আসছে। বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন টো ফ্রি’র দাবিতে নানা কর্মসূচিও পালন করে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram