ঢাকা
৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৪৪
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৪

জয়পুরহাটে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

মাশরেকুল আলম, জয়পুরহাট প্রতিনিধি: বিআরইবি-পিবিএস একীভূতকরণ ও অভিন্ন চাকুরী বিধি প্রণয়নসহ বিভিন্ন দাবিতে সারাদেশের ন্যায় জয়পুরহাটে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্রিম সংকট তৈরি করে এবং গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীগণকে হয়রানি করার প্রতিবাদে এবং গ্রাহকপ্রান্তে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহার পূর্বক পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি একীভূতকরণসহ অভিন্ন চাকুরী বিধি প্রণয়ন ও সকল চুক্তিভিত্তিক/অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করণের দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো: সাইদুর রহমান, মো: হামিদুল হক, সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন) আল ইমরান, জুনিয়র ইঞ্জিনিয়ার মো: এন্তাজুল ইসলাম, লাইনম্যান জাকির হোসেন, মিটার রিডার সাদেকুল ইসলাম, লালন হোসেন, বিলিং সহকারী জোবায়দা খানমসহ সকল কর্মকর্তা কর্মচারীরা।

দাবি মানা না হলে বক্তারা আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram