ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৫৪
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৪

ঝিনাইদহে তিন উপজেলার সমন্বয়ে জামায়াতে ইসলামীর শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: সোমবার বিকালে শৈলকুপা, শ্রীপুর ও পাংশাসহ ৩ উপজেলার সমন্বয়ে লাঙ্গল বাঁধ বাজারে গো হাট মাঠে জামায়াতে ইসলামীর শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শান্তি সমাবেশে খামারপাড়া এসএআই আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক এম বি বাকের। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর ও কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শৈলকুপা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক এস এম মতিউর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর উপজেলা শাখার সভাপতি ফখরুদ্দিন বিশ্বাস মিজান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাংশা উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, থানা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মোহাম্মদ রিফাত হোসেন সহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর গয়েশপুর ইউনিয়ন শাখার আমির আবু তালেব।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram