ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৩৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৪

লালপুরে সাব-রেজিস্ট্রারের বদলির খবরে মিষ্টি বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর সাব-রেজিস্ট্রার মাসুদ রানার বদলির খবরে মিষ্টি বিতরণ করা হয়েছে। নানা অনিয়মের অভিযোগ তুলে টানা ২২ দিন যাবৎ এই কর্মকর্তার অপসারণের দাবি জানিয়ে আসছিল শিক্ষার্থীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বদলির খবর ছড়িয়ে পড়লে উপজেলা পরিষদ চত্বরে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

জানা যায়, রবিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এই বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুরাদ জাহান চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলির প্রাপ্যতা হওয়ায় এবং প্রশাসনিক সমন্বয়ের স্বার্থে সাব-রেজিস্ট্রারদের বদলির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। আগামী ৭ অক্টোবর বদলীকৃত কর্মস্থলে যোগদানের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram