ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:৩১
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৩০, ২০২৪

বাগেরহাটে দুই দফা দাবীতে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে দুই দফা দাবীতে পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

এসময় বিআরইবি-পিবিএস একীভূতকরণসহ অভিন্ন চাকুরীবিধি প্রণয়ন ও সকল অনিয়মিত কর্মচারীদের দ্রুত চাকুরী নিয়মিত করনের দাবী জানানো হয়।

এসময় বাগেরহাট পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সুশান্ত রায়, এজিএম পারভেজ আলম, মোঃ রিপন বিশ্বাস, মোঃ আরিফুল ইসলাম, দিপ্ত মল্লিক, ডিজিএম শহিদুল ইসলামসহ বাগেরহাটের সবকটি উপকেন্দ্র ও সদরদপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে ভংগুর বিতরণ ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক কাঠামোগত জটিলতা এবং পলিসি প্রণয়নে অদক্ষতার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা প্রতি নিয়ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতনবৈষম্য, মানহীন ও নিম্নমানের মালামাল সরবরাহের কারণে ভংগুর বিতরণ ব্যবস্থা নিরসনসহ অভিন্ন চাকরি বিধি ও চাকরি স্থায়ীকরণ করতে হবে। দাবি মেনে নেওয়া না হলে আগামীতে রাজপথে নেমে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram