ঢাকা
১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:২৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৪

তাহিরপুরে ভারতীয় মদসহ যুবক আটক

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মদসহ ইয়াসিন তালুকদার (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। তিনি জেলার ধর্মপাশা উপজেলার বাকরপুর গ্রামের মহিম উদ্দিনের ছেলে।

শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন ট্যাকেরঘাট এলাকায় আটক করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ধর্মপাশা উপজেলা থেকে পর্যটকবাহী নৌকা যোগে টাংগুয়ার হাওর ঘুরে ট্যাকেরঘাট সীমান্ত এলাকায় কয়েকজন পর্যটকের সাথে দুপুরে সেও নেমে এলাকায় ঘুরাফেরা করে। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ট্যাকেরঘাট বিওপির নায়েক মশিউর রহমানের নেতৃত্ব বিজিবির একটি টহল দল ট্যাকেরঘাট সীমান্ত এলাকায় তার চলাফেরায় সন্দেহ হলে তাকে প্রথমে আটক করে। পরে তার কাছে থাকা পলিথিন ব্যাগে রাখা ভারতীয় ২৭ বোতল মদ জব্দ করে।

ট্যাকেরঘাট কোম্পানি কমান্ডার সুবেদার আতিয়ার রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকসহ আটক যুবককে মামলা দিয়ে তাহিরপুর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram