ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩৪
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৪

মির্জাপুরে ভাতিজার কিল ঘুষিতে চাচার মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির সীমানা বিরোধের জের ধরে ভাতিজার কিল ঘুষিতে চাচা রিয়াজ খানের (৪৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার সকালে উপজেলার আজগানা ইউনিয়নের আজগানা গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনায় মূলহোতা ভাতিজা রুবেল খান পালিয়ে গেলেও পুলিশ রুবেল খানের বাবা ছানোয়ার খান, মা মমতা বেগম ও স্ত্রী আখি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে রবিবার সকালে চাচা রিয়াজ খান (৪৫) এবং ভাতিজা রুবেল খানের (৩২) মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে রুবেল তার চাচা রিয়াজ খানকে কিল ঘুষি মেরে মাটিতে ফেলে দিলে সে জ্ঞান হারিয়ে ফেলেন। বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে রাস্তায় রিয়াজ খান মারা যান। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রুবেল খানের বাবা ছানোয়ার খান, মা মমতা বেগম ও স্ত্রী আখি আক্তারকে আটক করেছে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো সালাহ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram