ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৩২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৪

পেকুয়ায় লবণবোঝাই ট্রাক চাপায় ব্যবসায়ীর মৃত্যু

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের পেকুয়ায় রাস্তা পার হতে গিয়ে লবণবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দু ছালাম (৪৫) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। এসময় ঘাতক চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়।

নিহত আব্দু ছালাম উপজেলার টইটং ইউনিয়নের ১নং ওয়ার্ডের বটতলী বকসিয়ামোডা এলাকার মৃত নুরুল আলমের পুত্র ও স্থানীয় টৈটং বাজার ব্যবসায়ী। আব্দু ছালাম কয়েক বছর পুর্বেও আরেক সড়ক দুর্ঘটনায় তার একটি পা হারিয়েছিলেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram