ঢাকা
logo
প্রকাশিত : September 29, 2024

নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরে পূর্ব শত্রুতার জের ধরে পোল্ট্রি ফিড ব্যবসায়ী দৌলত হোসেন খান (৫৩)কে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিনগত রাত ২ টার দিকে উপজেলার দত্তেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দৌলত হোসেন খান উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও মধ্যপাড়া গ্রামের মৃত আরজু খার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।

নিহতের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, ব্যবসায়িক টাকা—পয়সার লেনদেন ও পূর্ব শত্রুতা নিয়ে মনোমালিন্য ছিল স্থানীয় বেশ কয়েকজেনর সাথে। শনিবার গভীর রাতেও ট্রাকের ব্যাটারি চুরি করার পায়তারা করে দুর্বৃত্তরা। চুরির ঘটনা আঁচ করতে পেরে পোল্ট্রি ফার্মের দুজন কর্মচারিকে সঙ্গে নিয়ে ঘর থেকে বের হয় দৌলত। চোরকে ধাওয়া দিলে বাড়ির অদুরোই ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা দৌলত খানকে দেশীয় অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকেন। পোল্টি ফার্মের কর্মচারিরা ডাক চিৎকার করতে থাকলে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই মারা যায় দৌলত হোসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে সেখান থেকে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram