ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০৩
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৯, ২০২৪

আটঘরিয়ায় শিশু ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি: পাবনার আটঘরিয়ায় সাড়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাঈম হোসেন (১৫) কে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার চাঁদভা ইউনিয়নের ব্র্যাকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নাঈম চাঁদভা হাটপড়া গ্রামের আমির হামজার ছেলে। আর ভুক্তভোগী শিশু ব্র্যাকপাড়া গ্রামের বাসিন্দা।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বরাত দিয়ে ওসি জানান, আটঘরিয়া ব্র্যাকপাড়া এলাকার একটি লেপ তোষকের দোকানে কাজ করে অভিযুক্ত নাঈম। শনিবার দুপুরে শিশুটি ওই দোকানের সামনে খেলা করার সময় চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে দোকানের মধ্যে নিয়ে ধর্ষণ করে নাঈম। পরে শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আর অভিযুক্ত নাঈমকে আটক করে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

ওসি শফিকুজ্জামান আরো জানান, এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুর পিতা বাদি হয়ে আটঘরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় একটি মামলা দায়ের করেন। পরে নাঈমকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ রোববার পাবনা জেনারেল হাসপাতালে শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram