ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৬
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৬, ২০২৪

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক পুলিশের এসআই কে ক্লোজড

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে এক নারীর ঘরে রাত্রী যাপনকালে জনতার হাতে আটক পুলিশের এসআই মেহেদী হাসানকে পাবনা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। বুধবার রাতে পুলিশ বিভাগের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম। অভিযুক্ত এসআই মেহেদী হাসান চাটমোহর থানার হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক হিসেবে দায়িত্বে ছিলেন।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হান্ডিয়াল ইউনিয়নের সোনাবাজু গ্রামের জনৈক ব্যক্তির স্ত্রী একটি মামলা সংক্রান্ত বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে যাওয়া আসা করতেন। মামলা তদন্তের দায়িত্বে ছিলেন এসআই মেহেদী হাসান। এমন পরিস্থিতিতে তাদের দু'জনের মধ্যে একটা ভাল সম্পর্ক গড়ে ওঠে। আর এই সম্পর্ক ক্রমশ গভীর সম্পর্কের মাধ্যমে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। এই সম্পর্কের প্রেক্ষিতে ঐ গৃহবধূ পার্শ্ববর্তী ইউনিয়ন নিমাইচড়া সমাজ দক্ষিনপাড়া বাবার বাড়িতে বেড়াতে যান। বাবার বাড়িতে থাকা অবস্থায় গত মঙ্গলবার গভীর রাতে এসআই মেহেদী ঐ বাড়িতে গিয়ে গৃহবধূর সাথে একই ঘরে রাত্রী যাপন করছিলেন। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে বাড়ি ঘেরাও করে তাদের দুজনকে একই রুম থেকে আপত্তিকর অবস্থায় আটক করে চাটমোহর থানায় খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে এসআই মেহেদীকে জনতার আক্রোশ থেকে মুক্ত করে থানায় নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম জানান, ঐ পুলিশ সদস্য'র বিষয়টি নিয়ে আমরা তদন্ত করবো। যেহেতু বিষয়টি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে সুতরাং তাকে পাবনা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। পুলিশের তদন্তে সে দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram