ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৮
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৬, ২০২৪

ভারতে পালানোর সময় চট্টগ্রামের ছাত্রলীগ নেতাকে আটক করেছে মহাদেবপুর থানা পুলিশ

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: ভারতে পালানোর সময় নওগাঁর মহাদেবপুর থেকে চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানা ছাত্রলীগের সহ সভাপতি আব্দুল্লাহ আল আহসান হিমেলকে আটক করেছে মহাদেবপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোরে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলীর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হাতুড় ইউনিয়নের দেওপাড়া থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল আহসান হিমেল চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানার বহদ্দারহাট গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের উপর হামলা, হত্যাসহ চান্দগাঁও থানায় ৩টি মামলা রয়েছে।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী বলেন, গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল আহসান হিমেল এক দালালের মাধ্যমে মহাদেবপুর উপজেলার পার্শ্ববর্তী ধামইরহাট উপজেলার সীমান্ত পথে ভারতে পালিয়ে যাওয়ার জন্য উপজেলার দেওপাড়ায় অবস্থান করছিল। এ সংবাদ পেয়ে হাতুড় ইউনিয়নের দেওপাড়া থেকে হিমেলকে গ্রেফতার করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram