ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:৩৮
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৬, ২০২৪

মহাদেবপুর সদর ইউপি চেয়ারম্যান শাকিল গ্রেফতার

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ হাসান তরফদার শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ।

গত বুধবার রাতে মহাদেবপুর থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ সদর থানা পুলিশ মহাদেবপুর বাসষ্ট্যান্ড এলাকার মাছের মোড় থেকে তাকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাশমত আলী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত ঘটনায় সদর থানায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সাঈদ হাসান তরফদার শাকিল নওগাঁ-৩ আসনের সাবেক এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিমের ভাগ্নে। তার বিরুদ্ধে এলাকায় টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য, জমি দখল, বিরোধীদলীয় নেতা-কর্মীদের জেল-জুলুমসহ নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram