ঢাকা
logo
প্রকাশিত : September 26, 2024

মানিকগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন

ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের বোয়ালী ব্রিজ এলাকায় মানিকগঞ্জগামী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ওই বাসের অধিকাংশ যাত্রী।

হাইওয়ে পুলিশ জানায় আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত গার্মেন্টসকর্মীবাহী বাসটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। আর ট্রাকটি পাশের খাদে পড়ে যায়। এঘটনায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহতদের পরিচয় এখনো জানায় যায়নি। হতাহতদের উদ্ধারে কাজ করছে স্থানীয় ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ, থানা পুলিশ ও স্থানীয়রা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram