ঢাকা
১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:১৭
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৫, ২০২৪

সোনাগাজী হাসপাতালে এনসিডি কর্নারে ঔষধ সংকট, খালি হাতে ফিরছেন রোগীরা

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারে ঔষধ সংকট দেখা দিয়েছে। ঔষধ না পেয়ে খালি হাতে ফিরছেন রোগীরা। এ নিয়ে রোগীরা ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, প্রতিদিন এ কর্নারে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ ও হার্টের শতাধিক রোগী চিকিৎসা নিতে আসেন। একজন চিকিৎসক এসব রোগীদের সেবা দেন। সরকারিভাবে প্রতিটি রোগীকে এক মাসের করে ঔষধ সরবরাহ করার কথা। কিন্তু ঔষধ সংকট বা সরবরাহ কম থাকায় রোগীরা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেননা। কাউকে সাত দিনের, কাউকে ১০-১৫ দিনের ঔষধ দিয়ে বিদায় করছেন। আবার কোন কোন ঔষধ সম্পূর্ণ সরবরাহ বন্ধ রয়েছে বলে খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন। ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে ইনস্যুলিন দেওয়ার কথা থাকলেও সরবরাহ নেই বলে খালি হাতে ফিরিয়ে দিচ্ছেন সংশ্লিষ্টরা। সেখানে ডায়াবেটিস পরিমাপের কথা থাকলেও ডায়াবেটিস মাপা হয় অন্যত্র। শুধুমাত্র একটি আধুনিক যন্ত্রের মাধ্যমে রক্তচাপ মাপা হয়।

সোনাপুর গ্রামের বাসিন্দা লিপি আক্তার বলেন, তিনি একজন ডায়াবেটিসের রোগী। গত কয়েক মাস ধরে খালি পেটে খাওয়ার ঔষধ পাননি। ভরাপেটের গুলোও ৭-১০দিনের ঔষধ পাচ্ছেন। তিনি একজন গরীব রোগী। সম্পূর্ণ ঔষধ বিনামূল্যে সরবরাহের দাবি জানান।

সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাস ঔষধ সংকটের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে বারবার জানিয়েও ফল পাইনি। তিনিও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram