ঢাকা
logo
প্রকাশিত : September 25, 2024

পিরোজপুর র‍্যাবের হাতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অস্ত্রসহ গ্রেপ্তার

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ সিকদারকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা।

তিনি জানান, র‍্যাব-৮ এর একটি টিম অভিযান চালিয়ে পিরোজপুর পৌর শহর এলাকায় অভিযান চালিয়ে সোহাগ সিকদারকে আইনের আওতায় আনা হয়। এসময়ে তার কাছে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি পাওয়া যায়। সোহাগ সিকদারের বিরুদ্ধে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে উল্লেখ করে তিনি জানান, তাকে সদর থানায় হস্তান্তর করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram