ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:০৪
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৪, ২০২৪

দীঘিনালায় দুই পর্যটককে অপহরণের চেষ্টা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: সাজেক থেকে খাগড়াছড়ি ফেরার পথে দুই পর্যটক ও তাদের গাড়ি চালককে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। পুলিশের তৎপরতায় তাদের উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে সাজেক থেকে ফেরার পথে দীঘিনালার জামতলী এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপারের কক্ষে সাংবাদিককের কাছে অপহরণ চেষ্টার বর্ণনা দেয় ভুক্তভোগী ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসিন্দা এসএম নাহিদ উজ্জমামান ও মামুন ফকির। তারা জানায়, মঙ্গলবার সকালে সাজেক থেকে ফেরার পথে দীঘিনালার জামতলী এলাকায় পৌঁছালে সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন অচেনা ব্যক্তি তাদের ব্যক্তিগত গাড়ির গতিরোধ করে। পরে তাদের কাছে ৫০ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা। এসময় তাদের মারধরও করা হয়।

নাহিদ ও মামুন আরও জানায়, একপর্যায়ে দরকষাকষিতে ২০ লাখ টাকায় ছাড়তে রাজি হয় অপহরণকারীরা। পরে সাজেকে রিসোর্ট কেনার কথা বলে পরিবারের কাছে ২০ লাখ টাকা চাইতে বলে অপরহরণকারীরা। বিষয়টি তারা তাদের এক স্বজনকে (মামা) জানায়। পরে পরিবারের পক্ষ থেকে খাগড়াছড়ির পুলিশ সুপারকে জানানো হয়। পুলিশ সুপার তাদের ব্যক্তিগত নাম্বারে যোগাযোগ করলে অপহরণকারীরা নাম্বারটি ট্রুকলারে চেক করে। ট্রুকলারে পুলিশের সুপারের নাম দেখে অপহরণকারীরা তাদের ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার সময় অপহরণকারীরা পুলিশকে কিছু না বলার ভয়ভীতি দেখায়। দুপুর দেড়টার দিকে অপহরণকারীরা তাদের ছেড়ে দেয়। জিম্মিদশা থেকে বেরিয়ে তারা দ্রুত পুলিশ সুপারের কার্যালয়ে চলে আসে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘আমরা অপহরণের মামলা নেব। বিষয়টা তদন্ত করব। পাহাড়ে কারা কিডন্যাপিং বা অপহরণের সাথে জড়িত তাদেরকে আমরা খুঁজে বের করে আইনের আওতায় আনব।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram