ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫০
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৪

শার্শায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বীর মুক্তিযোদ্ধাদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম।

সোমবার দুপুরে শার্শা উপজেলা‌‌ অডিটোরিয়ামে কক্ষে উপজেলা জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম।সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নুসরাত ইয়াসমিন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাহফুজা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার বিনয় কৃষ্ণ মন্ডল, শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত, নাভারণ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রোকনুজ্জামান রোকন, শার্শা উপজেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram