ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২৩, ২০২৪

শৈলকুপায় অস্ত্র ও গুলিসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় দেশীয় তৈরী ওয়ান শ্যুটারগান ও গুলিসহ ২ জনকে আটক করেছে র‍্যাব-৬। রোববার দিবাগত রাতে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- যশোরের কোতয়ালী থানার শালীআট গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইমলাত হোসেন (২৮) ও ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মোহাম্মদ আলী মন্ডলের ছেলে হানিফ মন্ডল (৪৮)।

র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, শৈলকুপার রামচন্দ্রপুর গ্রামের অস্ত্র কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী ইমলাত হোসেন ও হানিফ মন্ডলকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২ টি ওয়ান শ্যুটার গান ও ২ রাউন্ড গুলি। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল। এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামীদের শৈলকুপা থানায় সোপর্দ করা হয়েছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার উপ পরিদর্শক আব্দুল জলিল জানান, আটককৃত ব্যক্তিদের থানায় হস্তান্তরের পর আজ সকালে কোটে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram