ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:১২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ২২, ২০২৪

সাতকানিয়ায় সিএনজি আটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: সাতকানিয়ায় সিএনজিচালিত দুইটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নগদের এক ডিএসও নিহত হয়েছে। নিহতের নাম আরমান হোসেন (২৮)।

নিহত আরমান হোসেন উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া চেয়ারম্যান পাড়ার আমানত উল্লাহ চৌকিদারের পুত্র।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া হাসমতের দোকান নামক স্থানে আহত হওয়ার পর বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নগদ'র সাতকানিয়ার ডিস্ট্রিবিউটর মো: কামরুল হাসান জানান, আরমান হোসেন নগদ’র সাতকানিয়ার ঠাকুরদিঘী থেকে ছমদিয়া পুকুর পাড় পর্যন্ত এলাকার ডিএসও হিসেবে কর্মরত ছিলেন। আরমান রবিবার সকালেও অন্যান্য দিনের মতো প্রথমে কেরানীহাটস্থ অফিসে আসে। পরে কেরানীহাট থেকে সিএনজিচালিত অটোরিকশা যোগে ঠাকুরদিঘী এলাকায় যাচ্ছিল। অটোরিকশাটি হাসমতের দোকান এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আরমান গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্ত্বব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করেন। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা আড়াইটার দিকে আরমান মারা যায়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram