ঢাকা
logo
প্রকাশিত : September 21, 2024

আত্রাইয়ে যুবকের লাশ উদ্ধার, পিতা ও সৎ মা গ্রেপ্তার

ওমর ফারুক,আত্রাই (নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সৎ মায়ের অত্যাচারের বলি হলো হাতেম (১৮) নামের এক যুবক। পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করেছে।এটি কি হত্যা না আত্নহত্যা এ নিয়ে চলছে এলাকায় ব্যাপক গুঞ্জন। ঘটনাটি ঘটেছে উপজেলার জগদাস গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়,ওই গ্রামের মনিরুল ইসলাম তার ১ম স্ত্রীর সাথে পারিবারিক সম্পর্ক ছিন্ন করার পর আরেকটি বিয়ে করেন।এদিকে মনিরুলের ২য় স্ত্রী আগের পক্ষের ছেলে হাতেম আলীকে (১৮) প্রতিনিয়িত অত্যাচার ও নির্যাতন করতেন। 

হাতেম সৎ মায়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। এ নিয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রাম্য সালিশ হয়। ওই সালিশে সৎ মা হাজির না হওয়ায় বিষয়টি অমিমাংসিত থেকে যায়। 

এ দিকে সালিশের পর হাতেমের পিতা মনিরুল কৌশলে হাতেমকে বাড়িতে ডেকে নিয়ে যান।পরে রাতে মনিরুল চিৎকার করতে থাকেন তার ছেলে হাতেম গলায় দড়ি দিয়ে আত্নহত্যা করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা লাশটি নামিয়ে রাখেন। 

এ ঘটনায় পরদিন শুক্রবার নিহতের ভাই আব্দুল হাকিম তিনজনকে আসামি করে আত্রাই থানায় একটি মামলা দারেয় করেন। পুলিশ এ ঘটনায় নিহত হাতেমের পিতা মনিরুল (৪৫) ও সৎ মা রোজিনা বিবিকে (৩৫) গ্রেপ্তার করে নওগাঁ জেল হাজতে প্রের করেছে।

 আত্রাই থানার ওসি মোঃ সাহাবুদ্দিন বলেন,আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা না আত্নহত্যা। 

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram