ঢাকা
logo
প্রকাশিত : September 19, 2024

পিলখানা হত্যাকান্ডের চাকুরীচ্যুত বিডিআর সদস্যদের মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি: পিলখানায় পরিকল্পিত হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্যদের চাকুরীতে পুনর্বহালের দাবীতে মানববন্ধন ও জেলা প্রশাসককের কাছে স্মারকলিপি প্রদান করেছে রাজবাড়ী বিডিআর কল্যান পরিষদ।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা হয়।

বিডিআর কল্যান পরিষদের জেলা সমন্বয়ক সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে জেলায় চাকুরীচ্যুত সকল বিডিআর সদস্য ও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় তারা বলেন, চাকুরীচ্যুত তৎকালীন ফ্যাসিষ্ট সরকার সেনাবাহিনীর সম্মান ক্ষুন্ন করতে বাংলাদেশ রাইফেলস কে ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র পূর্বক পিলখানা হত্যাকান্ড সংগঠিত করে। ওই হত্যাকান্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শাহাদাত বরণ করে। ঘটনা পরবর্তী ফ্যাসিষ্ট সরকার প্রহসনের বিচারের নামে আলামত ধংস ও নিরীহ ৫৪ জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে। পিলখানা হত্যাকান্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংঙ্গায়িত করে ১৮৫২০ জন বিডিআর কে চাকুরীচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। আজ হাজার হাজার বিডিআর সদস্য ও তাদের পরিবার মানবেতর জীবন যাপন করছে।

পরে তারা পিলখানা হত্যাকান্ডে শাহাদাত বরণকারী ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে শহীদের মর্যাদা, ২৫ ফেব্রুয়ারী দিনটিকে পিলখানার ট্র্যাজেডি দিবস ঘোষণাসহ ৯য় দফা দাবীতে মানববন্ধন শেষে জেলা প্রশাসক কাছে স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram