ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:০৫
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১১, ২০২৪

বানেশ্বরে বিএনপির আনন্দ মিছিল

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: গত ৫ আগষ্টে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলা বানেশ্বর ইউনিয়নে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার বিকাল ৩টায় বানেশ্বর ইউনিয়ন বিএনপির আয়োজনে বানেশ্বর সরকারি ডিগ্রি কলেজ মাঠে নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে কলেজ মাঠ থেকে এক আনন্দ মিছিল বের করে ঢাকা রাজশাহী মহাসড়ক প্রদক্ষিণ করে বানেশ্বর ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। পরে চারঘাট রোডে শহীদ নাদের আলী বালিকা বিদ্যালয়ে সমাবেত হয়ে জনগণের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, রাজশাহী কৃষকদলের আহবায়ক মাহমুদা হাবিবা, বিএনপি জেলা শ্রমীক দলের সভাপতি রোকনুজ্জামান, খায়রুল ইসফাক শিমুল, বিএনপি নেতা আল মামুন, আনোয়ারুল ইসলাম জুম্মা, বানেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক দুলাল, আলম মেম্বার প্রমূখ।

এছাড়া বিএনপির বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram