ঢাকা
২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৪
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১১, ২০২৪

আশুলিয়ায় ২২ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

শ্রমিক আন্দোলনের মুখে অনির্দিষ্টিকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে আশুলিয়া শিল্পাঞ্চলের ২২টি তৈরি পোশাক কারখানা। এ ছাড়া বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন। বুধবার আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম বিষয়টি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিল্পাঞ্চল আশুলিয়ায় ২২টি কারখানা শ্রমিক আন্দোলনের মুখে ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

তিনি বলেন, শ্রমিকরা এখন পর্যন্ত সড়কে নামেননি। আমরা আশঙ্কা করছি, যদি বড় গ্রুপের কোনো কারখানা থেকে শ্রমিকরা কাজ না করে বেরিয়ে পরে তখন যেকোনো সময় পরিস্থিতি উত্তপ্ত হতে পারে।

এদিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় পার্ল গার্মেন্টস বেশ কয়েকদিন বন্ধ থাকার পর আজ খুললেও শ্রমিকরা কাজ না করে বসে আছেন।

সকাল সাড়ে ১০টার দিকে কারখানার সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাবাহিনী সদস্যদের দেখা গেছে। ভেতরে শ্রমিকরা দাঁড়িয়ে আছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1736 786915, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram