ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১২:২৫
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১০, ২০২৪

লালপুরে প্রাইভেটকার তল্লাশি করে মিলল ফেনসিডিল, দুইভাই গ্রেপ্তার

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দেড়শ বোতল ফেনসিডিলসহ দুইভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চকবাদেকুলপাড়া এলাকায় কালো রঙের প্রাইভেটকার থেকে এই ফেনসিডিল উদ্ধার ও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর বাঘা উপজেলার মুনছারের ছেলে জিয়া (৪৫) ও আশরাফুল ইসলাম (২৭)।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, লালপুর থানাধীন চকবাদেকুলপাড়া এলাকায় সন্দেহভাজন একটি কালো রংয়ের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করে লালপুর থানা পুলিশ। ওই দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram