ঢাকা
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩২
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৮, ২০২৪

পীরগঞ্জে অগ্নিকান্ডে ২৫টি ঘর পুড়ে ছাই 

পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগায়ের পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নে অগ্নিকান্ডে ৮ টি পরিবারের ২৫ টি ঘর, বাইসাইকেল, গৃহপালিত হাঁস-মুরগি, ছাগল ও নগদ টাকাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। 

শনিবার গভীর তারে উপজেলার খামার সেনুয়া বানিয়াপাড়া গ্রামে এই অগ্নিকান্ড ঘটে। এতে প্রায় ৫০লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।  

ভোমরাদহ ইউনিয়নের চেয়ারম্যান হিটলার হক ও স্থানীয়রা জানায়, গভীর রাতে খামার সেনুয়া বানিয়াপাড়া পাড়া গ্রামের মৃত আঙ্গারির ছেলে আইয়ুব আলীর বাড়িতে আনুমানিক রাত দুইটার সময় তার খড়ি-ঘরে অগ্নিকান্ডে সূত্র হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিয়ান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে, এতে আইয়ুব আলীর চারটি ঘর,অখিল বক্স তিনটি ঘর, ফাইজুল ইসলাম চারটি ঘর, ফারজান আলীর তিনটি ঘর, আনিছুরের তিনটি ঘর, সাহজদের তিনটি ঘর, সাইদের তিনটি ঘর, নজরুলের দুইটি ঘর পুড়ে ছাই হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।  

পরে তারা বিষয়টি ফায়ার সার্ভিসে অবগত করলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনা ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগে সকলের ঘর পুড়ে ছাই হয়ে যায়। 

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়ে পরিবারগুলি এখন খোলা আকাশের নিচে মানবতার জীবনযাপন করছেন সরকার বাহাদুর এর কাছে সাহায্য আবেদন জানিয়েছেন তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram