ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৫৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৮, ২০২৪

গোপালগঞ্জের মুকসুদপুরে রোলার চাপায় পথচারীর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে রোলার চাপায় বিদ্যুৎ মন্ডল (২৫) নামে এক ভ্যান-চালক নিহত হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার উজানী ইউনিয়নের রাহুথড় বাজার ব্রীজ থেকে নামতে থাকা একটি রোলার রাস্তার পাশে ভ্যান নিয়ে দাড়িয়ে থাকা ভ্যান-চালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

স্থানীয়রা এসময় রোলার ড্রাইভারকে আটক করে গনপিটুনী দেয়। পরে সংবাদ পেয়ে মুকসুদপুর থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

নিহত বিদ্যুৎ মন্ডল একই উপজেলার বেদগ্রামের শুশেন মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, বিদ্যুৎ মন্ডল রাহুথড় বাজার থেকে জ্বালানী কাঠ তোলার জন্য ভ্যান নিয়ে রাস্তার পাশে দাড়িয়ে ছিলো। এসময় ব্রিজের উপর থেকে নামতে থাকা রোলার তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, রোলার চাপায় একজন নিহত হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram