ঢাকা
logo
প্রকাশিত : September 8, 2024

নোয়াখালীতে প্রবাসীদের অর্থায়নে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে প্রবাসীদের অর্থায়নে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। 

রবিবার সকালে বেগমগঞ্জ উপজেলায় রসুলপুর ইউনিয়নের লাউতলী উচ্চ বিদ্যালয়ে ও আশে পাশে আরো চারটি আশ্রিত প্রায় দেড় হাজার পরিবারের মধ্যে ডাক্তার হানিফ মাহমুদ ভুইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি মনির উদ্দিনের সার্বিক দিক নির্দেশনায় ও প্রধান ৬ সমন্বয়ক আবির, মোহন, শিমুল, আপেল, শাকিলের এবং ৯০ জন স্বেচ্ছাসেবক এর পরিশ্রমে চাল, ডাল, তেল, লবন, পেয়াজ, আলু, শিশু খাদ্য, ওষুধ, ও স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়। 

প্রবাসীদের আর্থিক সহযোগিতায় বন্যার শুরু থেকে শেষ পযন্ত সহযোগিতা করে যাচ্ছেন। বন্যার ভিতর অসহায় পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন ত্রান সামগ্রী ও শুকনা খাবার পৌছাই দিয়েছেন। এইছাড়াও বন্যার পরবর্তীতে তিনশত পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তারা। বিভিন্ন সরকারি ও সামাজিক সংগঠন থেকে সহযোগিতাও পাচ্ছেন। এইসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তারা।

এই সময় আরো উপস্থিত ছিলেন, সহ সম্বনয়ক, এলাকাবাসী সহ আরো অনেকে। 

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram