ঢাকা
logo
প্রকাশিত : September 8, 2024

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত

সাভার প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাইলেন শিক্ষক-শিক্ষার্থীরা। দেশজুড়ে জাতীয় সঙ্গীত সংস্কারের গুজবের প্রতিবাদে এমন উদ্যোগ বলে জানান শিক্ষার্থীরা।

রবিবার সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বাংলা বিভাগের উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে এ জাতীয় সংগীত গাওয়া হয়।

এতে কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক মো. মোজাম্মেল হক, বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানাসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, সারাদেশে জাতীয় সঙ্গীত সংস্কারের যে গুজব ছড়িয়েছে তার প্রতিবাদে আজকে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে তার প্রতিবাদ করা বলে জানান শিক্ষার্থীরা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram