ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪৯
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৭, ২০২৪

দেবহাটার নাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা

আর.কে.বাপ্পা, দেবহাটা প্রতিনিধি: দেবহাটার নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় স্কুল মাঠে অনুষ্ঠিত উক্ত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের বিদায়ী প্রধান শিক্ষক এনামুল হক বাবলু।

স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি অহিদুজ্জামান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন দেবহাটা সরকারী বিবিএমপি হাইস্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, প্রধান শিক্ষক আব্দুল জব্বার, প্রধান শিক্ষক তহিরুজ্জামান, প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক ইসরাইল আশিক মাগফুর, স্কুলের শিক্ষার্থী আব্দুল কাদের প্রমুখ।

বক্তারা এসময় বিদায়ী প্রধান শিক্ষকের দীর্ঘ শিক্ষকতা জীবনের আদর্শিক কাজ, শিক্ষার মান উন্নয়ন ও স্কুলের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা প্রধান শিক্ষক এনামুল হক বাবলুর আদর্শে উজ্জীবীত হওয়ার জন্য শিক্ষার্থীদের আহবান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram