ঢাকা
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:০৫
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ৭, ২০২৪

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি: আন্তর্জাতিক মানদন্ড অনুযায়ী সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে ১১টায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তরা বলা হয় ,আওয়ামী স্বৈরাচার সরকারের সময় প্রকৃত মেধাবীরা মেধার যোগ্যতায় চাকরি পায়নি। সরকার দুর্নীতির মাধ্যমে বেছে বেছে ছাত্রলীগ নামধারী নেতাকর্মীদের চাকরি দিয়েছে। ফলে সরকারি চাকরিতে মেধাবীদের মূল্যায়ন করা হয়নি। অবিলম্বে প্রকৃত মেধাবীরা যাতে সরকারি চাকরিতে আবেদন করতে পারে সেজন্য চাকরিতে বয়স সীমা ৩৫ বছর করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram