ঢাকা
১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:০০
logo
প্রকাশিত : সেপ্টেম্বর ১, ২০২৪

রাউজানের সাবেক এমপি ফজলে করিমের বাগান বাড়ি হতে প্রাক্তন কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

গাজী জয়নাল আবেদীন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর অরক্ষিত বাগান বাড়ি হতে মো.ইউসুফ মিয়া (৬৫) নামে প্রাক্তন এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিস সংলগ্ন এই বাগান বাড়ির পূর্বপাশে রাউজান খাল দখল করে ঘরে উঠা গরুর খামার ঘর হতে রক্তাক্ত লাশ উদ্ধার হয়।

নিহত ইউসূফ রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আবদুল শুক্কুর মিয়ার বাড়ির প্রয়াত শামসু মিয়ার বড় ছেলে।

নিহতের ছোট ভাই মহিউদ্দিন বলেন, গতকাল (শনিবার) দুপুরে ফোন পেয়ে ঘর হতে বের হন বড় ভাই ইউসুফ। বেলা গড়িয়ে গেলে বাড়ি না ফেরায় এই বাগান বাড়িসহ সব জায়গায় খোঁজাখুঁজি করি। শনিবার রাত দুটো পর্যন্ত খোঁজাখুঁজি করে না পেয়ে বাড়ি ফিরি। পরের দিন (রবিবার) সকালে জানতে পারি লাশ সাবেক এমপি ফজলে করিমের বাগান বাড়িতে পাওয়া গেছে। আমরা ৩ ভাই ৫ বোনের মধ্যে ইউসুফ সবার বড়। তার এক ছেলে ৩ মেয়ে রয়েছে। সবাই বিবাহিত। মেয়ের বিয়ের জন্য একটি এনজিও হতে কিছু ঋণ নিয়েছিল। ঋণের কিছু চাপ ছিল। তবে, তিনি ঋণের কারণে আত্মহত্যা করেনি। তাকে কেউ মেরে ফেলেছে।

পুলিশ জানিয়েছে, তার মরদেহের মাথা, বাম হাত ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি আরো জানান, নিহত ইউসুফ আগে মধ্যপ্রাচ্যে ছিলেন। সেখান হতে ফিরে প্রায় তিন বছর সাবেক ফজলে করিমের বাগান বাড়িতে চাকরি করেন। বছরখানেক আগে চাকরি ছেড়ে চাষাবাদ করেন। আজ (রবিবার) বাদে এশা ময়নাতদন্তের শেষে গফুর আলী বোস্তামী (রহ.) এর দরগাহ ময়দানে তার জানাজা লাশ সামাজিক কবরস্থানে দাফন করা হবে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর বাগান বাড়ির একটি পরিত্যক্ত ঘর হতে একটি মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছি। এই বিষয়ে নিহতে ছেলে সাজ্জাদ একটি এজহার দায়ের করেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram