ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৪৯
logo
প্রকাশিত : আগস্ট ৩১, ২০২৪

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঁশখালী দক্ষিণ শাখার কর্মী সম্মেলন সম্পন্ন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: দীর্ঘ একযুগেরও বেশী সময় পর চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিশাল কর্মী সম্মেলন প্রেম বাজারের উত্তর পাশে মাছরাঙ্গা কনভেনশন হলরুমে সম্পন্ন হয়েছে।

শনিবার (৩১ আগস্ট) সকালে বাঁশখালী দক্ষিণ শাখা থানা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের বাঁশখালী দক্ষিণের সভাপতি আমিনুল ইসলাম মুকুল। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারী তানজির হোসেন জুয়েল। প্রধানবক্তার বক্তব্য রাখেন ছাত্রশিবিরের চট্টগ্রাম জেলা পশ্চিমের সভাপতি আইয়ুবুল ইসলাম।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ও বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাও জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু নাছের, কেন্দ্রিয় মাদরাসা ছাত্রকল্যাণ পরিষদের আহ্বায়ক মাও তৈয়ব হোসাইন, ডিবেট বাংলাদেশ এর সাবেক কেন্দ্রিয় সভাপতি অ্যাডভোকেট ইমরানুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাও আহসান উল্লাহ, ছাত্রশিবিরের চট্টগ্রাম পশ্চিমের সেক্রেটারী আব্দুর রহীম, অফিস সম্পাদক আব্দুল হামিদ, ছাত্র আন্দোলন সম্পাদক রিয়াজুল হক, উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, সেক্রেটারী অধ্যক্ষ মাও আরিফ উল্লাহ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অধ্যক্ষ মাও মোশাররফ, প্রশিক্ষণ সম্পাদক মাও মো. সোলাইমান, পুঁইছড়ি ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ আব্দুর রহমান, ছনুয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার আব্দুর রশিদ ছানবী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্রশিবিরের বাঁশখালী দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মিরাজ উদ্দিন। এ সময় বাঁশখালী দক্ষিণ ছাত্রশিবিরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, 'ছাত্রশিবির প্রতিশোধের রাজনীতি করেনা। অস্ত্র নয় কলম ধরো, চেঁটে নয় খেটে খাও। ইসলামী ছাত্রশিবির মেবাধীদের সংগঠন। মেধাবীরা শতাব্দীর যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম। এদেশের গণবিল্পবে ছাত্রসমাজের যে ভূমিকা রয়েছে তাদের সে ভূমিকাকে কাজে লাগাতে হবে আমাদের কে। দেশের বিপ্লবে আমাদের কে কখনো দমিয়ে রাখা যায়নি, যাবেও না। দেশের ক্রান্তিকালে ত্রাণকর্তার ভূমিকা রাখতে ছাত্রশিবিরের প্রতি উদাত্ত আহ্বান জানান বক্তারা।'

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram