ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪১
logo
প্রকাশিত : আগস্ট ৩০, ২০২৪

টাঙ্গাইলে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল সদর উপজেলার গালা গ্রামের ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচার ও সনদ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) সকালে গালা বাজারে ছাত্র ও সর্বস্তরের জনসাধাণের উদ্যোগে ওই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন কর্মসূচির প্রধান সমন্বয়ক তারেক হাসান, গালা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুল হক, সমাজসেবক আনিসুর রহমান উত্তম, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

বক্তারা বলেন, সদর উপজেলার গালা গ্রামে মূলত: বীরমুক্তিযোদ্ধা রয়েছেন ৩-৪ জন। বিগত সরকারের আমলে অন্তত ১৮ জন মুক্তিযোদ্ধা নতুন করে তালিকাভুক্ত হয়েছেন। তদন্ত সাপেক্ষে দেশের সকল ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিলসহ তাদের আইনের আওতায় আনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানানো হয়।

এছাড়া বক্তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহিদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram