ঢাকা
logo
প্রকাশিত : August 28, 2024

মধুখালীতে ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষণ, ধর্ষক আটক

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের মধুখালীতে শাখাওয়াত শেখ সাকুর (৫৬) বিরুদ্ধে ৯ বছরের এক প্রতিবন্ধী শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুর মা বাদী হয়ে মধুখালী থানায় একটি মামলা দায়ের করেছেন।

পারিবারিক ও মামলার তথ্য মতে জানা গেছে, উপজেলার মেগচামী ইউনিয়নের চরবামুন্দী গ্রামের মোঃ সেলিম শেখের বাড়ীতে মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ১টার দিকে মধুখালী পৌরসভার ৬নং ওয়ার্ডের শ্রীপুর গ্রামের মোঃ ইউসুফ মোল্যার ৯ বছর বয়সী প্রতিবন্ধী শিশু কন্যাকে ফাঁকা ঘরে নিয়ে একই এলাকার শাখাওয়াত শেখ সাকু ধর্ষণ করেন। শিশুটির চিৎকারে অন্য ঘরে অবস্থানরত শিশুর মামী ঘরে প্রবেশ করলে ধর্ষক পালিয়ে যান।

শাখাওয়াত শেখ সাকু উপজেলার মেগচামী ইউনিয়নের চরবামুন্দী গ্রামের মৃত ডাঃ আঃ গফুর শেখের ছেলে।

শিশুটিকে মধুখালী সদর হাসপালে নিয়ে এলে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ মুহাম্মাদ আরিফ হোসেন জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, ধর্ষণের আলামত অধিকতর নিশ্চিত হওয়ার জন্য শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন জানান, অভিযোগ পেয়ে মামলা রুজু হয়েছে। আসামী শাখাওয়াত শেখ সাকুকে ঐদিন ২৭ আগস্ট মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram