ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:০০
logo
প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৪

উদ্ধার তৎপরতা ও খাদ্যসামগ্রী নিয়ে বন্যার্তদের দ্বারে দ্বারে পুলিশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে বন্যায় আটকে পড়া লোকজনকে উদ্ধার করাসহ বন্যার্তদের দ্বারে দ্বারে খাদ্যসামগ্রী নিয়ে ছুটছেন পুলিশ। সোমবার (২৬ আগস্ট) উপজেলার ওচমানপুর ইউনিয়নে তারা খাদ্যসামগ্রী বিতরণ ও উদ্ধার তৎপরতা চালান।

ইতিপূর্বে হিঙ্গুলী ও করেরহাট ইউনিয়নে উদ্ধার কার্যক্রম চালায় পুলিশ সদস্যরা। উদ্ধার ও খাবার বিতরণে নেতৃত্ব দেন মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম ও জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন। এসময় পুলিশ সদস্যরা বিভিন্ন বাড়িতে আটকে পড়া লোকজনকে নিরাপদ স্থানে পৌঁছে দেন।

মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, আমরা ইতিমধ্যে ওচমানপুর, করেররহাট ও হিঙ্গুলী ইউনিয়নে বিভিন্ন বাড়িতে আটকে পড়া লোকজনকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছি। এছাড়া কয়েক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করেছি। সর্বশেষ সোমবার ১০০০ মানুষকে খাবার দেওয়া হয়।

তিনি আরো বলেন, মিরসরাই সার্কেলাধীন জোরারগঞ্জ থানার বন্যাদুর্গত এলাকায় জোরারগঞ্জ থানা পুলিশ কর্তৃক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি মানবিক পুলিশিং কার্যক্রমের অংশ হিসাবে উদ্ধার ও ত্রান বিতরন কার্যক্রম অব্যাহত রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram