ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৩৩
logo
প্রকাশিত : আগস্ট ২৬, ২০২৪

বোনকে উদ্ধার করতে পানিতে ভেসে গেলেন ভাই, ৪ দিন ধরে নিখোঁজ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: মিরসরাইয়ে বন্যায় পানিবন্দী বোনকে উদ্ধার করতে গিয়ে পানির স্রোতে ভেসে যাওয়ার চারদিন পরও খোঁজ মেলেনি ভাই জাহাঙ্গীর আলমের। গত শুক্রবার উপজেলার ধুম ইউনিয়নের শুক্রবারইয়ারহাটে এই ঘটনা ঘটে। তার আশায় প্রহর গুনছেন পুরো পরিবার। এখনো কি মৃত না জীবিত তাও জানেন না তারা। জাহাঙ্গীর আলম জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার তাজুল ইসলামের ছেলে।

জাহাঙ্গীর আলমের ভাই সুমন জানান, ‘গত শুক্রবার বন্যার পানি বেড়ে গেলে আমার বোন খালেদা আক্তার ধুমের শুক্রবার ইয়ারহাট এলাকায় নিজ বাড়িতে আটকে যান। ভাই গিয়ে বোন ও তার পরিবারকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্র পৌঁছে দেয়ার সময় পানির স্রোতে ভেসে গেছেন। এরপর থেকে তার খোঁজ পাইনি। জীবিত না মারা গেছে তাও বুঝতেছি না। ভাইয়ের অপেক্ষায় আমাদের দিন কাটছে, আদৌ পাবো কি না বুঝতেছি না।’

সোনাপাহাড় এলাকার বাসিন্দা হামদু চৌধুরী বলেন, ‘জাহাঙ্গীর বোনকে উদ্ধার করতে গিয়ে নিজেই পানির স্রোতে ভেসে গেছেন। খুব নিরীহ পরিবারের ছেলে তিনি। তার একটি মেয়ে রয়েছে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram