ঢাকা
logo
প্রকাশিত : August 23, 2024

ফেনীতে বন্যার্তদের উদ্ধারে গিয়ে প্রাণ হারালেন লক্ষ্মীপুরের সাগর

মাসুদুর রহমান খান, লক্ষ্মীপুর প্রতিনিধি: ফেনীতে বন্যা দুর্গতদের উদ্ধারে গিয়ে পানিতে ডুবে সাইফুল ইসলাম সাগর নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য মো. ইউনুস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাগরের মরদেহ এখনও পর্যন্ত বাড়িতে আনা হয়নি। এর আগে বৃহস্পতিবার পানিতে ডুবে তার মৃত্যু হয়। সাগর লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শ্যামপুর গ্রামের আলিমুদ্দিন বেপারী বাড়ির শহিদ উল্যা মিয়ার ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি। থাকতেন চট্টগ্রামে।

স্থানীয় সূত্র জানায়, সাগর চট্টগ্রামে রাজমিস্ত্রির (নির্মাণ শ্রমিক) কাজ করতেন।ফেনীসহ কয়েক জেলায় বন্যা দুর্গতদের উদ্ধারে তার সেখানকার বন্ধু বা সহকর্মীরা উদ্যোগ নেয়। এতে বৃহস্পতিবার ফেনীতে বন্ধুদের সঙ্গে বন্যায় দুর্গতদের উদ্ধার কাজে আসে। সেখানে পানিতে ডুবে সাগর মারা যান তিনি।

করপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ইউনুস বলেন, সাগর ফেনীতে পানিতে ডুবে মারা গেছেন। তবে তার মরদেহ বাড়িতে আনা হয়নি। মরদেহ বাড়িতে আনতে তার পরিবারকে সহযোগিতা করা হবে।

রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন ইসলাম বলেন, মুঠোফোনে একজন বিষয়টি আমাকে জানিয়েছেন। কিন্তু বিস্তারিত কিছু জানা নেই। খোঁজ নেওয়া হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram