ঢাকা
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:০৯
logo
প্রকাশিত : আগস্ট ২১, ২০২৪

বিভিন্ন উপাসনালয়ে যারা হামলা করে এরা ক্রিমিনাল: ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ

এস এম আকাশ, ব্যুরো প্রধান, চট্টগ্রাম: অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যারা উপাসনালয়ে হামলা করে, যারা আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে আক্রান্ত করে আমরা এদেরকে ক্রিমিনাল মনে করি। এই ধরনের অপরাধীরা অবশ্যই শাস্তির আওতায় আসবে। যতদূর বলা হচ্ছে বিবিসি একটা রিপোর্ট করেছে একটা বিশেষ মহল দেশকে অস্থিতিশীল করার জন্য এই ইস্যুটাকে চাঙ্গা করেছে।

বুধবার (২১ আগস্ট) দুপুরে চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংস ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি চিকিৎসাধীন আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন।

বক্তব্যে তিনি আরও বলেন, এই দেশে আমার যেমন অধিকার আছে আমার হিন্দু ভাই, বৌদ্ধ ভাইয়েরও তেমন অধিকার আছে। আমরা এই অধিকারটা এক্সেসাইজ করতে চাই। বাংলাদেশে আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আমরা এটাকে সাসটেইন করতে চাই। শেষ কথা হচ্ছে, আমরা আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের সাথে আছি এবং থাকবো।

এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সহায়তায় সরকার একটি আর্থিক ফাউন্ডেশনের কাঠামো তৈরি করেছে বলেও জানিয়েছেন তিনি।

এ সময় তার সঙ্গে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন খান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অন্যতম সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এবং চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদ, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিনদিনের সফরে চট্টগ্রামে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram