ঢাকা
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৫৯
logo
প্রকাশিত : আগস্ট ২১, ২০২৪

মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা প্রদান

মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: পাহাড়ের আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা সেবা এবং অসহায় ও হত-দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে গুইমারা রিজিয়নের অধীন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন।

বুধবার (২১ আগষ্ট) সকাল ১১টার দিকে বাইল্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোনের জোন অধিনায়ক কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি। এর পরপরই মাটিরাঙ্গার ইসলামপুর এলাকায় মাটিরাঙ্গা সেনা জোনের ব্যবস্থাপনায় নি‌র্মিত যাত্রী ছাউনীর উদ্বোধন করেন তিনি।

এর আগে মাটিরাঙ্গা জোন সদরে জোনের আওতাধীন এলাকার শতাধিক অসহায় ও হত-দরিদ্রদের মাঝে বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্য-সামগ্রী, একজন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য আর্থিক অনুদান বিতরণ করা হয়।

এ সময় সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান-কার্বারীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে, বাইল্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মুহা. মুঈদ উল করিম চৌধুরীর নেতৃত্বে দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে ৭৪৬ জন চিকিৎসা বঞ্চিত মানুষকে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামুল্যে ঔষধ বিতরণ করা হয়।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মো: কামরুল হাসান পিএসসি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুরু থেকে বিভিন্ন মানবেতর চাহিদা পরিপূরণের মাধ্যমে সাধারণ মানুষের পাশে আছে। মানুষের আস্থাভাজন এবং গৌরবের প্রতীক হিসাবে ভবিষতেও এই ধারা অব্যহত থাকবে বলেও তিনি জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram