ঢাকা
logo
প্রকাশিত : August 17, 2024

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ যুবক আটক 

জসিম সিদ্দিকী, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে জি-৩ রাইফেল-গুলিসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করেছে এপিবিএন। গ্রেফতারকৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেফতারকৃত হলো উখিয়ার কুতুপালং ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-২ ব্লকের বাসিন্দা বাসিন্দা হাফেজ আহম্মেদের ছেলে ছাদেক হোসেন প্রকাশ কালা পুতো (২৪)। তার বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে বলেও জানান উখিয়া থানার ওসি শামীম হোসেন।

শনিবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৫ টার দিকে উখিয়ার কুতুপালং চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হোপ হাসপাতালের পিছনে খেলার মাঠ নামক এলাকায় এ অভিযান চালানো হয়।

১৪ এপিবিএনের সহকারী অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ আরেফিন জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram