ঢাকা
logo
প্রকাশিত : August 11, 2024

আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র উদ্ধার

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: সেনাবাহিনীর অভিযানে আব্দুস সালাম মোল্লা নামের এক আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় রসুন হাটে অভিযান চালানো হয়।

সেনাবাহিনীর গুরুদাসপুর ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. এরশাদ আলম বলেন, স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের ওই নেতার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৩টি হাসুয়া, ১টি চাপাতি, ১টি চাকু, ২টি হাতুরীসহ লাঠিসোটা উদ্ধার করা হয়েছে।

আব্দুস সালাম মোল্লা গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্বে আছেন।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, দলীয় প্রভাবে প্রায় ১৫ বছর ধরে নন্দকুঁজা নদীর জায়গা দখল করে সেখানে রসুনের আড়ৎ নির্মাণ করেছিলেন আওয়ামী লীগ নেতা সালাম মোল্লা। ওই আড়তেই ছিল দেশীয় অস্ত্র। সেখানে প্রায়ই বিভিন্নজনকে নির্যাতন করে অর্থ আদায় করা হতো।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মোল্লা অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, ওই ব্যবসা প্রতিষ্ঠানটি তার ছিল। কয়েকদিন আগে সেটি দখল করে নেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। বিএনপির লোকজন পরিকল্পিতভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করছে।

গুরুদাসপুরের সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম বলেন, অস্ত্র উদ্ধার হয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram