ঢাকা
১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:৩৬
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৪

ইসলামপুরে বন্যার্তদের মাঝে জাতীয় পার্টির নেতা মোস্তফার ত্রাণ বিতরণ

ওসমান হারুনী,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে বন্যার্তদের মাঝে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বিশিষ্ট শিল্পপতি মোস্তফা আল মাহমুদ ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।

শনিবার (১৩জুলাই)  সকালে পার্টির নেতা মোস্তফা আল মাহমুদ এর নেতৃত্বে প্রিয় জন্ম ভূমি ইসলামপুর গ্রুপ এর উদ্যোগে বন্যা কবলিত ইসলামপুর উপজেলার  চিনাডুলী, বেলগাছা, নোয়ারপাড়া ইউনিয়নহ  বিভিন্ন এলাকায় এক হাজার মানুষের মাঝে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট  বিতরণ করা হয়।

এসময় মোস্তফা আল মাহমুদ বুক পানিতে নেমে অসহায় বানভাসী মানুষের হাতে হাতে শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট  তুলে দেন।

এব্যাপারে মোস্তফা আল মাহমুদ বলেন, জামালপুরে পানিবন্দী মানুষের মধ্যে হাহাকার ও আর্তনাদ চলছে। দুই সপ্তাহের বেশি হলো পানিবন্দী প্রায় লাখো মানুষ। একটু খাবার এর খোঁজে পানি ও স্রোত ভেঙে ছুটছে মানুষ। সবচেয়ে বিপদে আছেন শিশু ও বয়স্করা। সরকারি সহায়তা খুবই অপ্রতুল। এমন পরিস্থিতিতে আমরা বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়েছি।

তিনি আরও বলেন, আমরা নৌকা যোগে পানিবন্দী অবস্থায় আটকে থাকা প্রায় এক হাজার মানুষের মাঝে শুকনো খাবার সহ চাল ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পৌছে দিচ্ছি। এ কার্যক্রমে স্থানীয় এবং প্রিয় জন্মভূমি  ইসলামপুর গ্রুপ এর স্বেচ্ছাসেবকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। সেই সাথে তিনি সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে মানবিক কাজে সাড়া দেওয়া সংগঠনগুলোকে বানভাসি মানুষদের পাশে দাঁড়ানোরও অনুরোধ করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram