ঢাকা
logo
প্রকাশিত : August 30, 2025

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে ভুয়া অডিও কল, মন্ত্রণালয়ের প্রতিবাদ

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) নামে ভুয়া অডিও কল রেকর্ড তৈরির বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রতিবাদ লিপিতে এ তথ্য জানানো হয়েছে৷

প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, প্রকৃতপক্ষে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়, এটি একটি এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বা অন্যভাবে সৃষ্ট বিকৃত কণ্ঠ। একজন সচেতন মানুষ যিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ চিনেন, তিনি বুঝতে পারবেন এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কণ্ঠ নয়।

‘ইসমাইল চৌধুরী সম্রাট’সহ বিভিন্ন ফেইক ফেসবুক আইডি থেকে ২৫ সেকেন্ডের ভুয়া অডিও রেকর্ডটিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভিপি নুরের বিষয়ে অজ্ঞাতনামা পুলিশ অফিসারকে নির্দেশনা দিতে শোনা যায়।

স্বরাষ্ট্র উপদেষ্টার নামে এ ধরনের ভুয়া অডিও রেকর্ড তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ঘটনায় সাধারণ জনগণের কাছে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে- যা জনশৃঙ্খলা ও আইনের পরিপন্থি। এর মাধ্যমে সমাজে গুজব ছড়িয়ে পড়ছে এবং জনগণ প্রকৃত সত্য তথ্য থেকে বঞ্চিত হচ্ছে।

এতে আরও বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর অডিও রেকর্ড তৈরির বিষয়ে তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ভুয়া অডিও রেকর্ড বা ভুয়া কনটেন্ট তৈরি করে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার বা ছড়ানোর বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা হলো। অন্যথায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram