ঢাকা
logo
প্রকাশিত : January 21, 2026

র‍্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ

আজ র‍্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে। শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল, র‍্যাবের সাবেক ৩ মহাপরিচালক ও ১১ সাবেক সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে বুধবার (২১ জানুয়ারি) সাক্ষ্য দিবেন গুমের ভুক্তভোগী ব্যারিস্টার আরমান। তার সাক্ষ্যগ্রহণ সরাসরি সম্প্রচার হতে পারে।

'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১'-এর বিচারিক প্যানেলে সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে, ২৩ ডিসেম্বর, ১৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। এ মামলার গ্রেফতার আছেন ১০ সেনা কর্মকর্তা।

অভিযোগ বলা হয়, আওয়ামী শাসনামলে র‍্যাবের টিএফআই সেল নামের গোপন বন্দিশালায় ব্যারিস্টার আরমানসহ ১৪ জনকে গুম করে নির্যাতন করা হয়। ৫ আগস্টের পর তাদের অনেকেই মুক্তি পান৷

এদিকে, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে উত্তরায় র‍্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এছাড়া একই দিনে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ট্রাইব্যুনালে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ হতে পারে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram