ঢাকা
১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:৪৭
logo
প্রকাশিত : জানুয়ারি ১৮, ২০২৬

বেসরকারি পর্যায়ে আবারও দুই লাখ টন চাল আমদানির অনুমতি

হিলি প্রতিনিধি: দেশে চালের বাজার স্থিতিশীল রাখতে বেসরকারি পর্যায়ে আবারও ২ লাখ টন চাল আমদানির অনুমোদন দিয়েছে সরকার। মোট ২৩২ জন আমদানিকারককে এ বরাদ্দ দেয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আমদানিকৃত চাল আগামী ১০ মার্চের মধ্যে দেশে আনতে হবে। এর আগেও গতবছর বেশ কয়েক দফায় বেসরকারি পর্যায়ে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছিল।

হিলি স্থলবন্দরের আমদানিকারকরা বলছেন, দেশে চালের দাম বেড়ে যাওয়ায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে প্রতি কেজি শম্পা জাতের চিকন চাল ৭০ থেকে ৭১ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাল আমদানি শুরু হলে কেজি প্রতি ৫-৬ টাকা কমে আসবে বলেও তারা মনে করনে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +880 2-8878026, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram