ঢাকা
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:০৬
logo
প্রকাশিত : জানুয়ারি ১২, ২০২৬

বায়ুদূষণের শীর্ষে আজ কায়রো, দ্বিতীয় ঢাকা

বায়ুদূষণের শীর্ষে আজ মিশরের কায়রো। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে দুই নম্বরে। এরপর তিন নম্বরে রয়েছে ভারতের দিল্লি। সোমবার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৫৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এ তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা কায়রোর দূষণ স্কোর ৩০৬ অর্থাৎ সেখানকার বায়ু বিপজ্জনক পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ঢাকার দূষণ স্কোর ২৫৪ অর্থাৎ এখানকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বায়ুদূষণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বছরে মৃত্যু ২০ লাখ

তৃতীয় অবস্থানে থাকা দিল্লির দূষণ স্কোর ২৩৭ অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক বলে বিবেচিত হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram