ঢাকা
logo
প্রকাশিত : December 31, 2025

রাষ্ট্রীয় শোক উপলক্ষে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনের তারিখ পরিবর্তন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী ১ জানুয়ারি উদ্বোধনের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী মেলাটি আগামী ৩ জানুয়ারি (শনিবার) উদ্বোধন করা হবে।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য নিশ্চিত করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইপিবির উপ-পরিচালক মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে মেলার উদ্বোধনী আয়োজন পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

ইপিবির পক্ষ থেকে আরো জানানো হয়, জাতীয় কর্মসূচি ও শোক দিবসের মর্যাদা বজায় রাখার লক্ষ্যে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। সব আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করে আগামী ৩ জানুয়ারি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রদর্শনী।

দেশি ও বিদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রতিবছর এ মেলা বাণিজ্য ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram